দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মোঃ মকবুল হোসেন, মোঃ মোস্তফা আলম, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, এস এম কামাল হোসেন এবং খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মাননীয় মন্ত্রী কর্তৃক নবনির্বাচিত কমিটির সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উপস্থিত সদস্যগণের পরিচিতি পর্ব শেষে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর/সংস্থাসমূহ কার্যক্রম, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ অন্যান্য সংস্থার জনবল কাঠামো সম্পর্কে অবহিতকরণ, দেশের খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা এবং মজুদের পরিমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে দেশে খাদ্য চাহিদা পূরণকল্পে অসাধু মজুতদারী বন্ধে তাৎক্ষনিক ভিজিট করে বাজার মূল্য নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে সহায়তা করে কমিটি কর্তৃক মন্ত্রণালয়ের কার্যক্রমকে অধিক গতিশীল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়। চাউল ছাটাই বা কর্তন করে প্রতারণা এড়াতে চাউলের বস্তার গায়ে ধানের জাত এবং বিবরণ উল্লেখ করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৪   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনের সাক্ষাৎ
বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম
টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান
ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক
নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব
নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ