অপরাধের ধরন যেমন বদলেছে, পুলিশকেও প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধের ধরন যেমন বদলেছে, পুলিশকেও প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



অপরাধের ধরন যেমন বদলেছে, পুলিশকেও প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির উৎকর্ষতা যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধের ধরনও কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে৷ নতুন নতুন মাত্রার অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে হবে৷ সে বিষয়ে সরকারও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন,

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগণের ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। কাজেই জনগণের শান্তি-শৃঙ্খলা ও আত্ম-সামাজিক উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তন করা সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে সরকার গঠন করার পর আমরা সরকারের আছি। সেহেতু একটা স্থিতিশীল পরিবেশ ও গণতন্ত্র বিরাজ আছে কাজেই, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকের বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,

ফিলিস্তিনিদের ওপর যে হামলা এবং গণহত্যা চলছে, সেটা নিয়ে বিশ্ব দরবারে প্রতিবাদ করা হয়েছে। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হত্যা এর মতো জঘন্য মানবতাবিরোধী কাজ আর হতে পারে না। রাশিয়া-ইউক্রেন ও গাজায় যে যুদ্ধ চলছে, তার প্রভাবটা কিন্তু সারা বিশ্বের অর্থনীতির ওপর পড়ছে। আমাদের ওপরও কিন্তু সেই ধাক্কাটা আসছে। যদিও আমাদের চেষ্টা হচ্ছে, কিভাবে আমরা এটা মোকাবিলা করবো।

তিনি বলেন,

প্রযুক্তির উৎকর্ষতা যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধের ধরনও কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে৷ নতুন নতুন মাত্রার অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে হবে৷ সে বিষয়ে সরকারও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ নতুন নতুন ক্রাইমের সঙ্গে তা মোকাবিলার সিস্টেমটা যদি সমান্তরালভাবে না চলে, তাহলে সেটা যথাযথভাবে করা যায় না। বাহিনীকে সেই সক্ষমতা অর্জন করতে হবে৷

পুলিশ বাহিনী এখন সাধারণ মানুষের মনে ভয় নয়, বন্ধু বা আস্থার জায়গায় পরিণত হয়েছে৷ মানুষের আস্থার জায়গাটা আরও বাড়াতে হবে বলেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন,

পুলিশের ওপর অত্যাচারের রাজনৈতিক মামলাগুলোর দীর্ঘসূত্রিতা থাকে৷ কিন্তু অপরাধীদের সাজা হলে তা দৃষ্টান্ত তৈরি হয়৷ এমন অপরাধ করার সাহস তারা আর পাবে না৷ রাজনীতি বা সন্ত্রাসের নামে জানমালের ক্ষতি করা, আইন নিজের হাতে তুলে নেয়া, জাতীয় সম্পদ ধ্বংস করা ঠেকাতে হবে৷ এ বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটানা ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন হওয়ায়, বিশ্ব আর বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখে না। বাংলাদেশ বিশ্বে একটা স্থান করে নিতে পেরেছে। এখন উন্নয়নের মডেল হিসেবে দেখে। সেই ভাবমূর্তিটা ধরে রেখে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫১   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীফ হুইপ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন
শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন: কৃষিমন্ত্রী
বাজার ব্যবস্থাপনায় এআইভিত্তিক নজরদারি, গড়া হবে কৌশলগত খাদ্য মজুত: বাণিজ্যমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল
নগরকান্দায় থামছে না অবৈধ মাটি খেকোদের দৌরাত্ম
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেই লিগ চ্যাম্পিয়ন সুইস ক্লাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ