রাজশাহীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে হত্যা, গ্রেফতার ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে হত্যা, গ্রেফতার ৭
বুধবার, ৯ জুলাই ২০২৫



রাজশাহীতে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে হত্যা, গ্রেফতার ৭

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলামকে (৪৭) হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

এর আগে ভোর ৫টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর (শেয়ালমারা) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আশরাফুল ইসলাম (৬০), একই উপজেলার নারায়ণপুর এলাকার তার ভাই মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮) ও ভাই বাবর আলী (১৯), মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) এবং তার আরেক ছেলে রমজান আলী (২০)।

র‌্যাব জানায়, গত ৬ জুলাই বিকেলে জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফেরার পথে মনিরুল ইসলাম রাত ৯টার দিকে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। তারা হাতে থাকা হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মনিরুলকে এলোপাতাড়ি মারধর করে। মনিরুল গালিগালাজ করতে নিষেধ করলে তারা তার মাথা, বুক, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব অভিযান চালিয়ে মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদের গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:০৯   ২৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ