শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৬৫২ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

প্রতিষ্ঠান দু’টি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে।

তন্মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা এবং জিপিএস ইস্পাত লিমিটেডের ১ কোটি টাকা।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের প্রতিনিধিদল এ অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪২   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ