খেলা ছেড়ে কোচ হচ্ছেন নারী ফুটবলার সানজিদা আক্তার?

প্রথম পাতা » খেলাধুলা » খেলা ছেড়ে কোচ হচ্ছেন নারী ফুটবলার সানজিদা আক্তার?
বুধবার, ৯ জুলাই ২০২৫



খেলা ছেড়ে কোচ হচ্ছেন নারী ফুটবলার সানজিদা আক্তার?

খেলা ছেড়ে কোচিং-এ আসতে যাচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার সানজিদা আক্তার। কোচিং-এ ক্যারিয়ার গড়তে শুরু করেছেন এএফসি ‘বি’ কোচিং লাইসেন্স কোর্স। ফুটবলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। অভিনন্দন জানিয়েছেন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করা সতীর্থদের। দলে থাকতে না পারাটা আক্ষেপের হলেও মেনে নিয়েছেন পরিণতি।

ক্যারিয়ারের মধ্য গগনেই কোচিং কোর্সের দীক্ষা নিচ্ছেন বাংলাদেশ নারী দলের প্রথম সাফ জয়ের অন্যতম কুশিলব। ব্যস্ত ছিলেন ভুটানের স্থানীয় লিগে। বাফুফেই তাকে আমন্ত্রণ জানিয়েছে এএফসি ‘বি’ লাইসেন্স কোর্চ সম্পন্ন করার জন্য। ভুটানে তথাকথিত লিগ খেলার চাইতে, এই প্রস্তাব বেটার মনে করে যোগ দিয়েছেন সাইফুল বারী টিটুর ক্লাসে।

বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার বলেন, ‘আমার ইচ্ছা হচ্ছে ফুটবলারদের সঙ্গে কাজ করব, এজন্যই আমি কোচিং লাইসেন্স করছি। একটা সময় দেখা যাবে আমি আর খেলোয়াড় থাকব না। সেক্ষেত্রে আমার যদি লাইসেন্স থাকে তবে পরবর্তীতে কাজ করতে পারব।’

সানজিদা এক সময় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। সব কিছু স্বাভাবিক থাকলে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা দলের সদস্য তিনি হতেন অবধারিতভাবেই। যেটা নিয়ে আক্ষেপে পোড়ার বদলে মেনে নিচ্ছেন নিয়তি। ইতিহাস রচনার জন্য অভিনন্দন জানিয়েছেন সতীর্থদের।

সানজিদা আক্তার বলেন, ‘সবসময় তো মানুষ সবকিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেয়া লাগেই। আমাদের সবসময় স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার পর এশিয়াতে ভালো কিছু করার। এবার তারা সেটা করে ফেলেছে, আমি এটা শুনে খুব খুশি হয়েছি।’

এর আগে গ্রাসরুট ছাড়াও এএফসি ‘সি’ লাইসেন্স কোচিং কোর্স শেষ করেছেন সানজিদা। ‘বি’ লাইসেন্সে তিনি ছাড়াও শিউলি আজিমসহ অংশ নিচ্ছেন আরও পাঁচ ফুটবলার।

বাংলাদেশ সময়: ১২:২৯:১১   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ