বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন - সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন - সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন - সংবর্ধনা  অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের আর্থ-সামাজিক কাঠামোকে তিনি এমনভাবে রূপান্তর করেছেন যা শুধু দেশেই নয়, বরং বহির্বিশ্বেও সমানভাবে প্রশংসিত।

আজ(২৯ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুরে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে অনেকদিন থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলে আসছেন। তৃণমূলের মানুষ যাতে ডিজিটাল সুবিধা পান সেজন্য সকলক্ষেত্রে উন্নয়ন করেছেন।

কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া প্রমূখ। এতে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:১৩   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ