শামীম তালুকদারের হাত ধরে সরিষাবাড়ীতে ড্যাব-এর স্বাস্থ্যসেবা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শামীম তালুকদারের হাত ধরে সরিষাবাড়ীতে ড্যাব-এর স্বাস্থ্যসেবা
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



শামীম তালুকদারের হাত ধরে সরিষাবাড়ীতে ড্যাব-এর স্বাস্থ্যসেবা

জামালপুর প্রতিনিধি : ​‘সবার আগে বাংলাদেশ, ধানের শীষে আস্থা অশেষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে এবং জেলা বিএনপির প্রত্যক্ষ সহযোগিতায় এই মহতী কার্যক্রম সম্পন্ন হয়।

​সকাল থেকেই সরিষাবাড়ীর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকশ রোগীর উপস্থিতিতে এই ক্যাম্পের উদ্বোধন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
​উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজনীতির পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন দোরগোড়ায় উন্নত চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।”

​ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনব্যাপী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয় এবং চিকিৎসাপত্র অনুযায়ী দুস্থদের মাঝে মানসম্মত ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সমন্বয়ক এবং নাক, কান, গলা ও হেডনেক বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ কামরুল হাসানের এর সার্বিক পরিচালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, সহ-সভাপতি লিয়াকত আলী, উপজেলার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুবদলের সভাপিত সালে আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজ বংশী, মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, ডাঃ তরিকুল ইসলাম রনি সহ মেডিসিন বিশেষজ্ঞ, বক্ষবিধি বিশেষজ্ঞ, দন্ত রোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, নাক-কান, গলা বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, অর্থ সার্জারি, চক্ষু বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ও গাইনী বিশেষজ্ঞ ১০জন ডাক্তার এই চিকিৎসা সেবা প্রদান করেন।

​চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ‘আশীর্বাদ’ হিসেবে অভিহিত করেছেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে পর্যায়ক্রমে এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। ড্যাব নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন যে, জনসেবার এই ধারা ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও ছড়িয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:১৯   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার
ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি
বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম
সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে : সিপিডি
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
কালকিনিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ