মতবিনিময় সভায় নির্বাচনী লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের পাশে চান শামীম তালুকদার।

প্রথম পাতা » ছবি গ্যালারী » মতবিনিময় সভায় নির্বাচনী লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের পাশে চান শামীম তালুকদার।
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



মতবিনিময় সভায় নির্বাচনী লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের পাশে চান শামীম তালুকদার।

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ীর বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

বুধবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বীর মুক্তিযোদ্ধাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন ফরিদুল কবীর তালুকদার শামীম।

​মতবিনিময় সভায় সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শামীম তালুকদার। তিনি বলেন, ​”বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র আজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের লড়াইয়ে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।”

​তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষ জয়যুক্ত হলে বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং তাঁদের কল্যাণে স্থানীয় পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

​সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সরিষাবাড়ী উপজেলা শাখা আহ্বায়ক নজরুল ইসলাম তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র পাল, সাবেক (এজিএম) বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক সচিব নূরুল ইসলাম খোকা প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে এলাকার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং স্থানীয় প্রার্থীর সাথে বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এসময় উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪০:১৩   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ