সংসদে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ উত্থাপন
শনিবার, ২ মার্চ ২০২৪



সংসদে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ উত্থাপন

সংসদ ভবন, ২ মার্চ, ২০২৪ : সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সহিত সংগতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে জাতীয় সংসদে আজ ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি উত্থাপন করেন।
বিলে বলা হয়েছে, “অফশোর ব্যাংকিং’ অর্থ বহিঃউৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত তহবিল দ্বারা এই আইনে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত নির্দেশনা অনুযায়ী অনিবাসী বা, ক্ষেত্রমত, বাংলাদেশে নিবাসী ব্যক্তির সাথে পরিচালিত ব্যাংকিং কার্যক্রম।
পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ১ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৯:২৩:২১   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো
সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা
সংসদীয় সাব কমিটির বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রসব নিশ্চিতে গুরুত্বারোপ
যুবদলের মিছিল দেখে “জয় বাংলা” স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ