জয়পুরহাটে আখের সাথে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে আখের সাথে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস
রবিবার, ৩ মার্চ ২০২৪



জয়পুরহাটে আখের সাথে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে সাথী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটে আজ আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথে সাথী ফসল হিসেবে রসুন চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মাঠে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআইআর) আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: আবু তাহের সভাপতিত্ব করেন। আখের সাথে সাথী ফসল রসুন চাষ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসআরআই পাবনার ঈশ্বরদীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতাউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ শহিদুল ইসলাম, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, আখলাছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ বিক্রির জন্য সময়মতো পুঁজি না পাওয়া, পোকার আক্রমণে আখ নষ্ট হলেও কীটনাশক না পাওয়া, আখ চাষে অন্যান্য ফসলের চেয়ে সময় বেশি লাগা, বিক্রির পর সময়ের টাকা অসময়ে পাওয়া, দাম কমের কারণে লাভ কম- এসব কারণে দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এ জন্য আখ চাষে বিমুখ চাষীদের উদ্বুদ্ধ করতে আখের সাথে সাথী ফসল হিসেবে রসুন, পেঁয়াজ, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে চাষিদের বিনামূল্যে সব ধরণের সহযোগিতা করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। বক্তারা আরও বলেন, বর্তমানে আখের সাথে কপি, ব্রকলি, ওলকপি, লেটুস, রসুন এ পেঁয়াজ চাষ করে এখন লাভের মুখ দেখছেন আখ চাষিরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৫   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ