সিলেটের গোলাপগঞ্জ বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটের গোলাপগঞ্জ বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত
রবিবার, ৩ মার্চ ২০২৪



সিলেটের গোলাপগঞ্জ বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এলাকায় বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনেস্টেবল নিহত হয়েছেন।
আজ রবিবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার শেখপাড়া (চাঁদ শ্রীকোণা) গ্রামের মোশাইদ আলীর ছেলে। আবুল হোসেন হবিগঞ্জ জেলার বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটগামী আল হেরা এন্টারপ্রাইজের একটি বাস উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য আবুল হোসেনের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল হোসেন বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি তার মোটরসাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটের দিকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোলাপগঞ্জ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বাসটি আটক করলেও বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৭   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ