মার্চ বাঙ্গালীদের জন্য ঐতিহাসিক এবং অগ্নিঝরা মাস: আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্চ বাঙ্গালীদের জন্য ঐতিহাসিক এবং অগ্নিঝরা মাস: আমু
রবিবার, ৩ মার্চ ২০২৪



মার্চ বাঙ্গালীদের জন্য ঐতিহাসিক এবং অগ্নিঝরা মাস: আমু

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, মার্চ মাস বাঙ্গালীদের জন্য ঐতিহাসিক এবং অগ্নিঝরা মাস।
আজ রোববার বিকেলে জেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে ঝালাকাঠি জেলা পরিষদের উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়। ঝালকাঠির জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস রয়েছে। আর এসব ইতিহাসের সাথে মার্চ মাসের একটি যোগসূত্র রয়েছে। মার্চ মাস বাঙ্গালীদের জন্য ঐতিহাসিক এবং অগ্নিঝড়া মাস। এই মাসে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণাসহ মুক্তিযুদ্ধের সূচনা ঘটে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ সারা বিশে^ মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করে। বিলুপ্ত প্রায় জেলা পরিষদকে শেখ হাসিনা সরকার পুনর্গঠন করে জনমানুষের উন্নয়নের কাজে সম্পৃক্ত করে জেলা পরিষদের সাংগঠনিক কাঠামো মজবুত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সামসুল ইকরাম পিরু, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৪   ৪১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা
রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত
জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ