অনন্তর প্রাক বিয়েতে ‘অদ্ভূত কাণ্ড’ জাকারবার্গের স্ত্রীর!

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনন্তর প্রাক বিয়েতে ‘অদ্ভূত কাণ্ড’ জাকারবার্গের স্ত্রীর!
সোমবার, ৪ মার্চ ২০২৪



অনন্তর প্রাক বিয়েতে ‘অদ্ভূত কাণ্ড’ জাকারবার্গের স্ত্রীর!

হাজার কোটি টাকা ব্যয়ে শেষ হলো ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠান। আর এ অনুষ্ঠান শেষ হতে না হতেই অন্তর্জালে প্রকাশ পেয়েছে বিশেষ মুহূর্তের কিছু ভিডিও। যার একটিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তার স্ত্রী ও আম্বানি পুত্র অনন্তকে দেখা যাচ্ছে।

কী ছিল ওই ভিডিওতে? প্রাক বিয়ের তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল ২ মার্চ। ওই দিন অনুষ্ঠানের থিম ছিল জঙ্গল এডভেঞ্চারের থিম। তাই সবাই এ থিমের পোশাক পরেই অনুষ্ঠানে হাজির হন। থিম অনুযায়ী সেজেছিলেন জাকারবার্গ ও তার স্ত্রীও।

বিয়ের পাত্র মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকেও দেখা যায় জঙ্গল থিমের পোশাকে। সবাই যখন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলেন তখনই অদ্ভূত কাণ্ড ঘটিয়ে ফেলেন জাকারবার্গের স্ত্রী।

কী করেছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কথা বলার একটা সময় জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানের চোখ আটকে যায় অনন্তর ঘড়িতে। ঘড়িটি তার এতই ভালো লাগে যে অনন্তকে সরাসরি বলেই ফেলেন প্রিসিলা যে, ঘড়ি দেখে ‘গরিব অনুভব’ করছেন তিনি।

অনেকটা মজার ছলে বললেও প্রিসিলা বারবার অনন্তর ঘড়ির দিকে ঝুঁকে পড়ছিলেন। যা ভিডিওতে দেখে অনেকটা অবাকই হন নেটিজেনরা। আর অবাক হবেনই না বা কেন? মোট সম্পত্তির হিসাব করলে মুকেশ আম্বানি ১২ লাখ কোটি টাকার মালিক। আর অন্যদিকে জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ১৯ লাখ কোটি টাকা।

তাহলে কী দাঁড়াল? জাকারবার্গ আম্বানি পরিবার থেকে ধনী হলেও অনন্তর মতো এক্সক্লুসিভ ঘড়ি তার কাছে ছিল না। যে কারণে প্রিসিলা অনন্তকে বলেই ফেলেন ‘গরিব অনুভব’ হচ্ছে তার।

এখন বলি, যে ঘড়ি নিয়ে এত কাণ্ড, গরিব অনুভূতি আসা সে সম্পর্কে। প্রাক বিয়ের দ্বিতীয় দিন অনন্ত পড়েছিলেন ১৮ কোটি রুপির ঘড়ি। এক্সক্লু সিভ ব্র্যান্ড গ্র্যান্ড মাস্টার চিনে ওয়াচের ওই লাক্সারিয়াজ ঘড়ি দেখে এর বিশেষত্বগুলো জানার জন্য অনন্তকে একের পর এক প্রশ্ন করে মাথা খারাপ করে দিচ্ছিলেন প্রিসিলা।

বাংলাদেশ সময়: ১৩:৪১:০২   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ