লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ
সোমবার, ৪ মার্চ ২০২৪



লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক,কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণ চলবে মঙ্গলবার পর্যন্ত।
লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের ভারপ্রাপ্ত উপ পরিচালক শাহ-আলম ।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রযুক্তি ভিত্তিক কৃষক-কৃষাণী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার এ,কে,এম ফরিদুল হক। এসময় কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪০   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ