কামরাঙ্গীরচরে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ২৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » কামরাঙ্গীরচরে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ২৪
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



কামরাঙ্গীরচরে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ২৪

রাজধানীর কামরাঙ্গীরচরে হোটেল-রেস্তোরাঁয় পরিচালিত বিশেষ অভিযানে ২৪ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজার রয়েছেন। অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন কারণে তাদের আটক করা হয়।

সোমবার (৪ মার্চ) রাতে রসুলপুর, আশরাফাবাদ, লোহারব্রিজসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দাহ্য পদার্থ ব্যবহারে মানুষকে সচেতন করা। কোথাও অনিয়ম ও অব্যবস্থাপনা দেখলেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি অনেককে সতর্ক করাও হচ্ছে। হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হচ্ছে।

হোটেল-রেস্তোরাঁয়গুলোতে গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সবাইকে বেশ উদাসীন দেখা গেছে জানিয়ে মো. ইমরান হোসেন মোল্লা বলেন, বড় ধরনের অগ্নি দুর্ঘটনা এড়াতে এমন অভিযান চলমান থাকবে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামানের দিকনির্দেশনায় ও জোনের এডিসি মোহাম্মদ শহিদুল ইসলামের সহযোগিতায় সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে অভিযান চলাকালে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০২:২০   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ