মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই: নসরুল হামিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই: নসরুল হামিদ
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর ভাইস চেয়ারম্যান রজত মিশ্রা (Rajat Misra) সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-কে বাংলাদেশে আরো বড় আকারে দেখতে চাই। গ্যাস পাইপলাইন প্রকল্প, ভূগর্ভস্থ সঞ্চালন লাইন, বিতরণ লাইন আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস মিটার, স্টোরেজ সিস্টেম, বায়ু ফুয়েল ইত্যাদি খাত ও এর উপখাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। আমরা মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। এই অগ্রযাত্রায় এআইআইবি-কে আমাদের অংশীদার হিসেবে পেতে আগ্রহী। তিনি বলেন, বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৬০২ কিলোওয়াট ঘণ্টা হলেও আমরা দ্রুততার সাথে তা ১৫০০ কিলোওয়াট ঘণ্টা করতে চাই।

ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অন্যতম অংশীদার। জ্বালানি মহাপরিকল্পনা ও রূপপুর সঞ্চালন ব্যবস্থার অবস্থা নিয়ে মন্তব্যকালে তিনি বলেন, এআইআইবি বাংলাদেশে বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এ সময় সঞ্চালন ব্যবস্থা বেসরকারিকরণ, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি-রপ্তানি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, এআইআইবি’র অর্থায়নে ৯৫৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারের ৪টি প্রকল্প পিজিসিবি বাস্তবায়ন করছে। বিদ্যুৎ বিভাগে ৩ হাজার ৬৮ মিলিয়ন ডলারের ৬টি প্রকল্পের প্রস্তাব রয়েছে।

সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে এআইআইবি-এর এনার্জি স্পেশালিস্ট হ্যারিভাসকার রাঙারাজন (Haribhaskar Rangarajan) ও সিনিয়ার ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ফরহাদ আহমেদ (Farhad Ahmed), জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবীর এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তানিয়া খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩১   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ