চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে - নৌপরিবহন প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে; সরকারকে সহযোগিতা করবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রতিমন্ত্রীর সঙ্গে আজ ঢাকায় তাঁর সচিবালয়স্থ অফিসকক্ষে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে চীনের সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে চীনের অনেকগুলো প্রকল্প আছে; সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে ছয়টি জাহাজ ইতোমধ্যে সংগ্রহ করেছে; আরো চারটি জাহাজ সংগ্রহের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবং আরো দু’টি জাহাজ সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন, পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে চীনের বিনিয়োগের আগ্রহ রয়েছে। মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো ভূমিকা পালন করছে। তাছাড়া বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর সম্প্রসারণে বাংলাদেশ সহযোগিতা চাইলে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫১:২০   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী
সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ