সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানোর তাগিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানোর তাগিদ
বুধবার, ৬ মার্চ ২০২৪



সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানোর তাগিদ

ঢাকা, ০৫ মার্চ, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, মাসুদ উদ্দিন চৌধুরী, শাহীন আক্তার, মোশতাক আহমেদ রুহী, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, মোঃ আবদুর রশীদ এবং আশ্রাফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত সদস্যগণ এবং কর্মকর্তাগণের পরচিতি র্পব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধিনস্থ দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম অবহিতকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানের অনুকূলে জিআর বরাদ্দ প্রদান করা হয়েছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সংসদ-সদস্যগণকে অবহিত করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে ইজিপিপি রবাদ্দে অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে আগামী সভায় রিপোর্ট উপস্থাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মিত ১৫ মিটার ব্রিজ এর স্থলে ১৮-২০ মিটারে বর্ধিত করার জন্য কমিটি সুপারিশ করে।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু করা হয়। অতঃপর ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদ এবং বেইলি রোডে অগ্নিকান্ডে নিহতদের রূহের মাগফেরাত কামনাসহ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৩   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ