গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা
বুধবার, ৬ মার্চ ২০২৪



গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা

গোপালগঞ্জে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কৈশোর মেলা। বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এই মেলার আয়োজন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এর (বিজ) শিক্ষা ও সামাজিক সুরক্ষা বিভাগের উপ-সহকারী পরিচালক শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মোহাম্মদ নাসিম ও আয়োজক সংগঠনের জোনাল ম্যানেজার মো. তোফাজ্জেল হোসেন, সহকারী পরিচালক মতিউর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার কামরুজ্জামান, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ও উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ।
মেলায় কিশোর কিশোরীদের ১০ টি স্টল স্থান পায়। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে কিশোর কিশোরীরা।

বাংলাদেশ সময়: ১৭:১০:৫৬   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে দুই উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ