‘জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি’
বুধবার, ৬ মার্চ ২০২৪



‘জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি।

স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট জনগণ। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আধুনিক ধ্যান-ধারণা সম্পন্ন হতে হবে। নিজেদের স্মার্ট হতে হবে।
১৫৪ বছরের ঐতিহ্যে পদ্মা অয়েল কম্পানিটি আধুনিক হবে তখনই, যখন এর কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক হবে, স্মার্ট হবে।

বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফেলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে।
যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

পরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ