বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায় কৃষক। ফলে বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষিতে তেমন প্রভাব পড়বে না।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় মিল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, এক লাইসেন্সের বিপরীতে একাধিক গুদাম রাখা যাবেনা। ভিন্ন ভিন্ন নামের লাইসেন্স থাকলে গুদামগুলো সেভাবেই চিহ্নিত করে রাখতে হবে। সেটার হিসাবও আলাদা দেখাতে হবে।
তিনি বলেন, কৃষকের ধান কেনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। খাদ্য বান্ধব ডিজিটাল কার্ড দেয়া হয়েছে। ওএমএস ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এর উদ্বোধন করা হবে।
বাংলাদেশে খাদ্যের কোন অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে বাজেটে গম কেনার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে ৭ দিন আগে সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম কেনার প্রক্রিয়া শেষ হয়েছে। এসময় গুজবে কান না দিয়ে একসঙ্গে বেশি চাল না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এর আগে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, নওগাঁ জেলায় সরকারি আটা ময়দা ক্রাসিং মিল স্থাপনের জায়গা খোঁজ করা হচ্ছে। এছাড়াও এ জেলায় সাইলোর নির্মাণ কাজ চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৯:০০:০০   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ