বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শহরের ২ নং রেল গেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, নাসিক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, রুহুল আমিন, মনিরুজ্জামান মনির, শাহীন মিয়া, মিজানুর রহমান খান, নুরুউদ্দিন মিয়া ও সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

এরপর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সাবেক সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, আরজু রহমান ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৫   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এম‌পি তালুকদার খোকন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
এসপির নেতৃত্বে জিমখানা-ঋষিপাড়ায় অভিযান, ৭ থানায় আটক ১০৩
সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের পাশে রয়েছে: পরিবেশ মন্ত্রী
জুলাই যোদ্ধাদের পাশে থাকায় ডিসি রায়হান কবিরকে সম্মাননা
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী
সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
সংসদে ১০টি স্থায়ী কমিটি গঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ