নড়িয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নড়িয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



নড়িয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি

নড়িয়ায় ৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সাবেক পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম। বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এই খালটি পুন: খনন কাজের উদ্বোধন করেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে থেকে ভূমখাড়া ইউনিয়ন পর্যন্ত প্রায় ৪ দশমিক ১ কিলোমিটার প্রায় ৪০ বছর যাবৎ ভরাট, দখল ও দূষণে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এতে জলাবদ্ধতায শিকার হয়ে দূর্ভোগে পড়ে খালের দুই পাশের ২ হাজার হেক্টর জমিসহ কয়েক হাজার পরিবার। এ সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড ৭১ লাখ ৩৭ হাজার ব্যয়ে এই খাল পুন: খননের উদ্যোগ গ্রহন করে।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী ও ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তী বক্তব্যে একেএম এনামুল হক শামীম বলেন, কাজের গুনমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, জলাবদ্ধতাকে প্রধান্য দিয়ে আমরা কর্মসূচি নিয়েছি। তারই ধারাবাহিকতায় খাল খনন চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৫   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ