আমরা উন্নয়নের পথে যেতে চাই: অর্থমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » আমরা উন্নয়নের পথে যেতে চাই: অর্থমন্ত্রী
শনিবার, ৯ মার্চ ২০২৪



আমরা উন্নয়নের পথে যেতে চাই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব অবহেলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা সেই পথে যেতে চাই না, আমরা উন্নয়নের পথে যেতে চাই।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা স্বগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর তিনি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে আজ এতদূর নিয়ে এসেছেন। এতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে দিনাজপুরে খানসামায় গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের চার তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলামসহ অভিভাবক ও স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫৫   ৫১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ