‘ইতালীয় ভাষার’ পরীক্ষা উদ্বোধন করলেন ইতালির রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ইতালীয় ভাষার’ পরীক্ষা উদ্বোধন করলেন ইতালির রাষ্ট্রদূত
শনিবার, ৯ মার্চ ২০২৪



‘ইতালীয় ভাষার’ পরীক্ষা উদ্বোধন করলেন ইতালির রাষ্ট্রদূত

প্রথমবারের মতো বাংলাদেশে ‘ইতালীয় ভাষার’ ওপর পরীক্ষা উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
রাজধানীর মগবাজার গ্রীনল্যান্ড সেন্টারে এই পরীক্ষা কার্যক্রম আজ শুরু হয়।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সংস্কৃতি বিনিময়ে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও শ্রমবাজার সম্প্রসারণে এই কার্যক্রম ‘মাইলফলক’ হয়ে থাকবে।
রাষ্ট্রদূত বলেন, যারা বৈধভাবে ইতালিতে যেতে চান- তাদের জন্য ভাষা শিক্ষার এ কার্যক্রম খুবই উপকারী হবে। এতে করে বাংলাদেশের মানুষদের জন্য ইতালি গমন ও সেখানকার শ্রমবাজারে প্রবেশ সহজতর হবে।
ইতাল-বাংলা গ্রীনল্যান্ড এইচআরডি লিমিটেড পরিচালিত ভাষা শিক্ষা কার্যক্রমের সার্বিক সমন্বয় করছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন।
তাইফুর রহমান ছোটন বলেন, ওয়ার্ক, ফ্যামিলি ও স্টুডেন্ট ভিসা যেভাবেই ইতালিতে যাক না কেন- প্রতিটি বাংলাদেশীর উচিত সেই দেশের ভাষা শিখে ও একটি কারিগারি দক্ষতা নিয়ে সেখানে যাওয়া। ভাষা ও কারিগরি দক্ষতার অভাবে সেখানে গিয়ে অনেককে জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরিতে ইতালবাংলা গ্রীনল্যান্ড এইচআরডি লিমিটেড ভাষা ও কারিগরি দক্ষতার জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে ইতালি এবং বাংলাদেশের একটি দক্ষ টিম কার্যক্রম পরিচালনা করছেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৭   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ