মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ - স্পীকার
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ - স্পীকার

১২ মার্চ, ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সকলের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে চলেছে। তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সোমবার অপরাহ্নে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন।

‘আসুন আমরা জাতি, ঐক্য এবং বৈচিত্র্যের একটি পরিবার কমনওয়েলথের জন্য একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যত গড়তে হাত মেলাই।’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পীকার একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন।

স্পীকার বলেন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সকল প্রকার বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসাথে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ।

এরপূর্বে স্পীকার যুক্তরাজ্যের লন্ডনস্থ হাউজ অফ কমন্সের পোর্টকুলিস হাউজে কমনওয়েলথের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ এর ফ্লাগ রেইজিং সেরিমনি’তে অংশগ্রহণ করেন এবং মায়া অ্যাঞ্জেলৌয়ের ‘দ্য রক ক্রাইস আউট টু আস টুডে’ কবিতাটি আবৃত্তি করেন।

এসময় স্পীকার যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিস উপলক্ষে রাজপরিবার ও অতিথিবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আগত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৫   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
নবীগঞ্জ সেতু ও পানি প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ
জিয়ার মৃত্যুবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ