বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক আরো গভীর হবে : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক আরো গভীর হবে : রেলপথ মন্ত্রী
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক আরো গভীর হবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো গভীর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বাংলাদেশের জনগণের সাথে জাপানের এই সম্পর্ক তৈরি হয়।
আজ রেল ভবনে মন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বাংলাদেশে জাপানের বাস্তবায়নাধীন রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে।
মন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের রেলের প্রকল্পগুলোতে আরও আর্থিক সহযোগিতা প্রদানের আহবান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ রেলওয়ের সাথে কাজ করার এবং ভবিষ্যতে আর্থিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:১৬   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ