কার্টুন দেখানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণ, আসামি সিলেট থেকে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কার্টুন দেখানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণ, আসামি সিলেট থেকে গ্রেপ্তার
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



কার্টুন দেখানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণ, আসামি সিলেট থেকে গ্রেপ্তার

পশ্চিম সৈয়দপুরে ২ শিশুকে ধর্ষণের মামলায় আসামি শিপন আহম্মেদকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে সিলেট হতে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সে সিলেটের গোটাটিকর উছবাড়ীর হারিছ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টায় ২ শিশুকে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে শিপন আহম্মেদ তার ঘরে নিয়ে তাদের ধর্ষণ করে। এর আগে, ভিক্টিমের মা ও মামলার বাদীর স্ত্রী শারীরিক অসুস্থাতার কারণে শ্বশুর বাড়ি চাঁদপুরে চলে যায়। এর পর ভিক্টিমের পিতা ও মামলার বাদী নিজের নাবালিকা মেয়েকে একই এলাকায় বসবাসরত তার ফুফুর কাছে রেখে টঙ্গী বিশ্ব ইজতেমায় চলে যান। ১১ ফেব্রুয়ারি বাসায় ফিরে সে জানতে পারে, শিপন আহম্মেদ তার নাবালিকা মেয়ে ও পাশের ঘরের শিশুকে কৌশলে ধর্ষণ করেছে। এ ঘটনা আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরস্পর যোগসাযোশে ধর্ষণ ঘটনার বিচার শালিস করে আসামি শিপনকে তার বাড়ি হতে পালিয়ে যেতে সহায়তা করে।

পিবিআই জানায়, ১০ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভিকটিমের পিতা মামলা দায়ের করে। পিবিআইয়ের আভিযানিক টিম মামলা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে সিলেট থেকে শিপন আহম্মেদকে গ্রেপ্তার করে। এদিকে, ১০ মার্চ ভিকটিমদের আদালতে আনা হলে তারা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন এর আদালতে আসামির বিরুদ্ধে ধর্ষণের স্বপক্ষে জবানবন্দি প্রদান করে। গ্রেপ্তার শিপন আহম্মেদকে (৩৪) জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে মামলার এজাহারে বর্ণিত ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ঘটনার সময় আসামি শিপনের স্ত্রী ইতি আক্তার তার সন্তানসহ তার বাবার বাড়ি পুরাতন সৈয়দপুর এলাকায় ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে আসামি শিপন আহম্মেদ নাবালিকা ভিকটিমদের ধর্ষণ করে। মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামি যারা পারস্পরিক যোগসাজোসে বিচার শালিসের নামে আসামি শিপন আহম্মেদকে পালিয়ে যেতে সহায়তাসহ বাদী পক্ষকে বিচার পেতে বাধাঁর সৃষ্টি করেছে সেই বিষয়ে জোর তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে পিবিআই।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৬   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আলফাডাঙ্গার অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান
আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ