বাহরাইনে ক্রাউন প্রিন্স-চার্জ দ্য অ্যাফেয়ার্সের শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাহরাইনে ক্রাউন প্রিন্স-চার্জ দ্য অ্যাফেয়ার্সের শুভেচ্ছা বিনিময়
শনিবার, ১৬ মার্চ ২০২৪



বাহরাইনে ক্রাউন প্রিন্স-চার্জ দ্য অ্যাফেয়ার্সের শুভেচ্ছা বিনিময়

বাহরাইনের রাজা এবং ক্রাউন প্রিন্স হামাদ বিন ঈসা আল খালিফার সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশ‌টিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

মানামার বাংলাদেশ মিশন জানায়, গত ১২ মার্চ বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খালিফা পবিত্র রমজান উপলক্ষ্যে আল সাখির প্রাসাদে কূটনৈতিক মিশনের প্রধানদের অভ্যর্থনা জানান। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস সেসময় রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফা, রাজ পরিবারের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৮:৫৯   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ