শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন
সোমবার, ১৮ মার্চ ২০২৪



শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন

ঢাকা, ১৮ মার্চ ২০২৪ : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

উল্লেখ্য, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে সমর্থ হয়।

বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৮   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ