শয়তানের আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শয়তানের আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে
বুধবার, ২০ মার্চ ২০২৪



শয়তানের আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে

অজয় দেবগন অভিনীত সিনেমা ‘শয়তান’। বিকাশ বহেল নির্মিত এ সিনেমায় অজয়ের সঙ্গে পর্দা শেয়ার করেছেন আর মাধবন, জ্যোতিকা। গত ৮ মার্চ ২ হাজার ৮০০ প্রেক্ষাগৃহের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি। তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয় অনেকটা কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘শয়তান’ মুক্তির প্রথম দিনে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় এটি দ্বিতীয়। প্রথম দিনে সিনেমাটি আয় করে ১৪ কোটি রুপি। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ফাইটার’। হৃতিকের এ সিনেমা প্রথম দিনে আয় করে ২৪.৬ কোটি রুপি।

‘শয়তান’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৮ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২০.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৭.৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৬.৪ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৬.২ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৫.৮ কোটি রুপি।

অষ্টম দিনে আয় করেছে ৫.১ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৯ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১০ কোটি রুপি, ১১ তম দিনে আয় করেছে ৩ কোটি রুপি, ১২ তম দিনে আয় করেছে ২.৮ কোটি রুপি। ভারতে মোট আয় করেছে ১০৮.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি ৫৫ লাখ টাকার বেশি।

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দেবগন ফিল্মস, জিও স্টুডিও এবং প্যানোরমা স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৬:২৩   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ