ইফতারে রাখুন চিড়ার ডেজার্ট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইফতারে রাখুন চিড়ার ডেজার্ট
শুক্রবার, ২২ মার্চ ২০২৪



ইফতারে রাখুন চিড়ার ডেজার্ট

সারাদিন পর যেহেতু ইফতার খাওয়া হয়, তাই ভুল খাবারে পেট না ভরিয়ে ভালো ও স্বাস্থ্যকর খাবার রাখা উচিত এ সময়। তাহলে শরীর দ্রুত অ্যানার্জিও পাবে আবার সুস্থও থাকবেন। আর সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে একটু ঠান্ডা ডেজার্ট খেতে অনেকেই পছন্দ করেন। তবে স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখতে হবে।
এজন্য ইফতারে রাখতে পারেন প্রাণ জুড়ানো চিড়ার ডেজার্ট। এই খাবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ:

১. চিড়া আধা কাপ
২. গুঁড়া দুধ আধা কাপ
৩. চিনি স্বাদমতো
৪. বেদানা পরিমাণমতো
৫. কলা পরিমাণমতো ও
৬. জেলো আধা কাপ।

পদ্ধতি:

প্রথমে চিড়া পানি দিয়ে ২-৩ বার ভালো করে ধুয়ে নিন। এরপর চিড়া ৫-৬ মিনিটের মতো রেখে দিন। এরই মধ্যে চিড়া ফুলে উঠবে অনেকটাই। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে ২ কাপ পানি দিন। এর মধ্যে গুঁড়া দুধ ও পরিমাণমতো চিনি মিশিয়ে নিন। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ৩-৪ মিনিট জ্বাল করে নিন দুধ।

এরপর নামিয়ে দুধ একেবারে ঠান্ডা করে নিতে হবে। এবার ২-৩টি ছোট ছোট বাটি বা কাপ নিয়ে তার মধ্যে চিড়া, জ্বালানো দুধ, ফল ও জেলো মিশিয়ে নিন। আপনি চাইলে পছন্দসই অন্যান্য ফলও মেশতে পারেন এই ডেজার্টে। এরপর ফ্রিজের নরমালে ১৫-২০ মিনিট রেখে দিন।

ইফতারের আগে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা চিড়ার ডেজার্ট।

বাংলাদেশ সময়: ১২:৩০:৪৮   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ