ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা
শুক্রবার, ২২ মার্চ ২০২৪



ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৬:৪৮   ৩৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ