টিসিবির তালিকায় নিম্নমধ্যবিত্ত ও ইমাম-মোয়াজ্জিন অগ্রাধিকার পারে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » টিসিবির তালিকায় নিম্নমধ্যবিত্ত ও ইমাম-মোয়াজ্জিন অগ্রাধিকার পারে : বাণিজ্য প্রতিমন্ত্রী
শনিবার, ২৩ মার্চ ২০২৪



টিসিবির তালিকায় নিম্নমধ্যবিত্ত ও ইমাম-মোয়াজ্জিন অগ্রাধিকার পারে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, করোনার সময় টিসিবির কার্ডের তালিকা করা হয়েছিল। তারপর অনেকেই স্থানচ্যুত হয়েছেন। নতুন জেলা প্রশাসনের নেতৃত্বে জন প্রতিনিধিদের সহযোগিতায় আবার তালিকা করা হবে। সেখানে নিম্ন মধ্যবিত্ত মানুষ ও মসজিদের ইমাম মোয়াজ্জিনদের অগ্রাধিকার দেওয়া হবে।

ডিলারদের স্থায়ী দোকানে স্থানান্তর করা হবে। সেই দোকানে যাতে এক মাসের টিসিবির পণ্য মজুদ রাখতে পারে সেটা নিশ্চিত করা হবে। প্রয়োজনে টিসিবির তালিকায় পণ্য বাড়ানো হবে।

শনিবার বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে বাণিজ্য প্রতিমন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা এবং প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন দিনের মধ্যে পেঁয়াজ ঢাকায় এসে পৌঁছাবে। পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা হবে না। বাজার তার আপন গতিতেই চলবে। বাজার আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকবে। কেউ মজুদদারি করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের দুই মাসের মধ্যে রমজান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ব্যবসায়ীদের উৎসাহ দিয়েছিলেন যাতে যথেষ্ট পরিমাণ পণ্যের আমদানি দেশে থাকে। সেই জায়গাকে খেয়াল করে আমরা পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পেরেছি।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য ছোট মনির, সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৭   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ