নতুন প্রজন্মের কাছে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গল্প পৌঁছে দিতে হবে - ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন প্রজন্মের কাছে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গল্প পৌঁছে দিতে হবে - ভূমিমন্ত্রী
রবিবার, ২৪ মার্চ ২০২৪



নতুন প্রজন্মের কাছে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গল্প পৌঁছে দিতে হবে - ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন নতুন প্রজন্মের কাছে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গল্প পৌঁছে দিতে হবে।

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা উৎসব ২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর, রাশিয়ান হাউস ইন ঢাকা এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ছাব্বিশ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিজয়ের পর তাঁরা জাতির পিতার নেতৃত্বে শুরু করেছিলেন সোনার বাংলা গড়ার কাজ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ভবিষ্যতে নতুন প্রজন্মকেই এর নেতৃত্ব দিতে হবে - তিনি যোগ করেন।

ভূমিমন্ত্রী এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন/সোভিয়েত রাশিয়া) এবং ভারতের সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, রাশিয়ার স্ট্র্যাটেজিক এবং ভারতের ট্যাকটিক্যাল সহায়তা মুক্তিযুদ্ধে আমাদের বিজয় তরান্বিত করেছিল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়চেনকভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্ট চেয়াররম্যান ড. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৪   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ