সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে - ধর্মমন্ত্রী
রবিবার, ২৪ মার্চ ২০২৪



সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে - ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

আজ বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ জেলা উন্নয়ন সমন্বয় সভায় মন্ত্রী একথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আমাদের মূল উন্নয়ন দর্শন হলো সোনার বাংলা গড়ে তোলা। এই উন্নয়ন দর্শনের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি এমন এক উন্নয়ন দর্শন যেটি সর্বদাই প্রাসঙ্গিক থাকবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প ২০৪১ কিংবা উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটি মূলত সোনার বাংলা গড়ে তোলারই প্রয়াস।

ধর্মমন্ত্রী আরো বলেন, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট যে প্রস্তাবগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করলে এ জেলার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পিছনে দেশের আপামর জনসাধারণের সমর্থন ও সহযোগিতা ছিলো। ভবিষ্যতেও যদি এ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকে তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ধর্মমন্ত্রী বলেন, শিক্ষার গুনগতমান উন্নয়ন ছাড়া স্মার্ট সিটিজেন গড়ে তোলা সম্ভব নয়। আর স্মার্ট সিটিজেন গড়ে তুলতে না পারলে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে না। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৬   ৩২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ