আবিরে মাখামাখি অভিষেক-ঐশ্বরিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবিরে মাখামাখি অভিষেক-ঐশ্বরিয়া
বুধবার, ২৭ মার্চ ২০২৪



আবিরে মাখামাখি অভিষেক-ঐশ্বরিয়া

বচ্চন পরিবারে পারিবারিক দ্বন্দ লেগেই রয়েছে। সংসার থেকে বিদায় নিয়েছেন ঐশ্বরিয়া রায়। বিদায় নিলেও নানা অনুষ্ঠানে সামিল হতে দেখা গেছে তাকে। তবে দোল উৎসবে মেয়েকে নিয়ে অভিষেকের সঙ্গে রঙ খেলায় মেতেছেন রাই সুন্দরী।

বচ্চন বাড়ির নাতনি নভ্যা নভেলি নন্দা বচ্চন পরিবারের হোলির ছবিতে কমেন্টের বন্যা বয়ে যায়। সেখানে একটি ছবির এক পাশ করে দেখা যায় ঐশ্বরিয়াকে।

বহুদিন ধরেই ‘বচ্চন’ পরিবারের অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক সুন্দরীর। গত বছর বচ্চনদের দীপাবলির পার্টিতেও উপস্থিত ছিলেন না তিনি। সেই তখন থেকেই এই ‘অশান্তি’র গুঞ্জন ছড়ায়। আর এবার বচ্চনদের গ্র্যান্ড হোলি সেলিব্রেশনেও দেখা যায়নি তাকে। শুধু ‘অ্যাশ’ নন, উৎসবের দিন দেখা মেলেনি ঐশ্বর্য-কন্যা আরাধ্যারও।

তবে বচ্চন পরিবারের দোল উদযাপনেও দেখা না গেলেও স্বামী অভিষেকের সঙ্গে আলাদা করে হলি খেলেনে ঐশ্বরিয়া রায় বচ্চন। মুম্বাইয়ে আয়োজিত একটা হলি পার্টিতে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া-অভিষেক।

তাদের সঙ্গে দেখা গেল আরাধ্যাকেও। ঐশ্বরিয়া-অভিষেককে আবির মাখা মুখে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়। নাচে-গানে জমজমাট ছিল সেই হোলি পার্টি। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

দোলের আগের দিন রাতে হোলিকা দহন রীতি পালনের পর সকালে হলি খেলে বচ্চন পরিবার। সেখানে জয়া, শ্বেতা, নভ্যা, অমিতাভ, অভিষেক সকলকেই দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা নানান ছবি থেকে বেশ বোঝা যায়, অভিষেক প্রথমে বাড়ির সকলের সঙ্গে দোল উদযাপন করেন, পরে স্ত্রী-মেয়ের সঙ্গে পার্টিতে যোগ দেন। তবে সূত্র বলছে, বচ্চন বাড়ির দোল উদযাপনে না দেখা গেলেও হলিকা দহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া।

বাংলাদেশ সময়: ১২:২৬:৫৪   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ