ফ্রান্সের পর নেদারল্যান্ডসকেও হারালো জার্মানি

প্রথম পাতা » খেলাধুলা » ফ্রান্সের পর নেদারল্যান্ডসকেও হারালো জার্মানি
বুধবার, ২৭ মার্চ ২০২৪



ফ্রান্সের পর নেদারল্যান্ডসকেও হারালো জার্মানি

তিন দিন আগে কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। এবার নেদারল্যান্ডসকেও হারিয়ে দিলো জার্মানরা। অর্থাৎ ৪ দিনের মধ্যে বড় দুটি দলকে হারিয়ে দারুণ ফর্মে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের পর থেকে একের পর এক ব্যর্থতায় জার্মানিকে বদল করতে হয়েছে কোচও। এরপর গেল বছরের সেপ্টেম্বরে হুলিয়ান নাগলসম্যানকে নতুন কোচ নিয়োগ করে জার্মানি। এই কোচের অধীনেও দলে তেমন ভালো করতে পারেননি।

নাগলসম্যান দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে গতকাল নেদারল্যান্ডসকে হারানোর মাধ্যমে টানা দ্বিতীয় জয় পেলো জার্মানরা।

ম্যাচ শেষে নাগলসম্যান বলেন, এই জয় আমাদের ভালো করতে সহয়তা করবে। আমরা ভালো খেলেছি, বল দখল এগিয়ে ছিলাম। পজিশনের দিক থেকে আমরা আমাদের খেলাকে কিছুটা মানিয়ে নিয়েছি। দ্বিতীয়ার্ধে এটি অন্য দিকে যেতে পারতো। কিন্তু শেষ ১৫ মিনিট আমাদের ছিল।

গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠ ডয়েচে ব্যাংক পার্কে প্রথমে লিড নেয় নেদারল্যান্ডস। ম্যাচের ৪মিনিটে গোল করেন জই ভারম্যান। পিছিয়ে পড়ার ৭ মিনিট পর ম্যাক্সিমিলান মিডলসটেট গোল করে জার্মানিকে ১-১ সমতায় ফেরান।

জয়সূচক গোলটি পেতে এদিন জার্মানিকে অপেক্ষা করতে হয়েছে ৮৫ মিনিট পর্যন্ত। অবশেষে নিকলাস ফুলক্রগের চমৎকার হেডে ২-১ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে জামার্নরা।

বাংলাদেশ সময়: ১২:২১:৫৩   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ