দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রী
বুধবার, ২৭ মার্চ ২০২৪



দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রী

লোকমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ী জেলা পরিষদ ডাক বাংলোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এটি খুবই অনভিপ্রেত। এটি দায়িত্বহীনতার পরিচয়। কারণ একজন লোকোমাস্টারের ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা কোনোভাবে আশা করা যায় না। আমি আশা করব যে, সবাই দায়িত্বশীলতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন এবং সমস্ত রকম দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে বুধবার (২৭ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ট্রেনচালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

বাংলাদেশ সময়: ১২:২৯:৫৩   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ