পানি সম্পদ মন্ত্রণালয়ের মার্চ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানি সম্পদ মন্ত্রণালয়ের মার্চ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ২৭ মার্চ ২০২৪



পানি সম্পদ মন্ত্রণালয়ের মার্চ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থ বছরের মার্চ মাসের বাস্তবায়নাধীন মাসিক এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতির পর্যালোচনা সভায় আজ রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল আহসান।

সভায় জানানো হয়, প্রকল্পগুলোর ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে বাস্তবায়ন আর্থিক অগ্রগতি: ৩৩.০০% বাস্তব অগ্রগতি: ৫৮.৩২%। ২০২৩-২৪ অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ৯৫ টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ১২১৮০.৯১ কোটি টাকা। অর্থ অবমুক্তি: ৩৯৪৩.৮৬ কোটি টাকা,মোট ব্যয়: ৪৭৮০.২৩ কোটি টাকা।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান,প্রধান প্রকৌশলীবৃন্দ ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি এক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকল্প পরিচালকগণ প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই মন্ত্রণালয়কে বাজেট বরাদ্দ দেয়া হয় জনগণের সুরক্ষার জন্য। সেই কাজটি সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে করতে হবে।

প্রকৌশলী ও কর্মকর্তাদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা এখন যা করবেন তার ফল আপনার সন্তানরা ভবিষ্যতে ভোগ করবে। দায়িত্ব আপনাদের ওপর,যে আপনাদের সন্তানদের জন্য কি রেখে যাবেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৫   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ