সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ভারতের অভ্যন্তরে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই বাংলাদেশি দুই যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন, আল আমিন (২৭) ও লিটন পারভেজের (২২)।

বুধবার রাত ৯টার দিকে হাঁপানিয়া এলাকায় সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে আল-আমিনের লাশ হস্তান্তর করা হয়। নিহত আল-আমিন উপজেলার নীতপুর গ্রামের কলনীমোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এছাড়া, বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে নিহত লিটনের লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে। নওগাঁ ১৬ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আমিন (২৭) নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত হয় এবং লিটন পারভেজ (২২) লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে গুলিতে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৪   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ