লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ
শনিবার, ৩০ মার্চ ২০২৪



লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

চার দিনের ব্যবধানে ফের লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন।

নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।
এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দুইজন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটাল বিএসএফ।

বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাতে মুরলি চন্দ্রসহ প্রায় ২০ জন বাংলাদেশির একটি দল গরু আনতে সীমান্তে যায়। ভোরের দিকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরলি ছাড়াও মিজানুর ও লিটন মিয়া নামে আরো বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে সহযোগীরা তাদের উদ্ধার করে নিয়ে এলে মুরলি চন্দ্র বর্মণ মারা যান।
গুলিবিদ্ধ অপর দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি চন্দ্রপুর গ্রামে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘সকালে খবর পেয়ে সীমান্তে নিহত মুরলি চন্দ্রের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’

এ ঘটনায় প্রতিবাদের পাশাপাশি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

বাংলাদেশ সময়: ১২:১৫:৩০   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ