থিম্পুতে ডি-সুং স্কিলিং প্রোগ্রাম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » থিম্পুতে ডি-সুং স্কিলিং প্রোগ্রাম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
শনিবার, ৩০ মার্চ ২০২৪



থিম্পুতে ডি-সুং স্কিলিং প্রোগ্রাম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের নির্দেশে ২০২১ সালে চালু হওয়া বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ডি-সুং স্কিলিং প্রোগ্রাম (ডিএসপি)’র প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তিনি শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর তাবায় এ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানায়।
পরে তারা ভুটানে চলমান অন্যতম দু’টি দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি ডি-সুং প্রোগ্রাম এবং ডি-সুং স্কিলিং প্রোগ্রাম সম্পর্কে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়।
প্রতিমন্ত্রীকে প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ-সুবিধাগুলো ঘুরিয়ে দেখানো হয়। সেখানে প্রতিমন্ত্রী সিরামিক, মেটাল স্মিথিং এবং সোর্ড অ্যান্ড ব্লেড ওয়ার্কশপে প্রদর্শিত কারুশিল্প প্রত্যক্ষ করেন।
ডি-সুং স্কিলিং প্রোগ্রাম হলো ভুটানের রাজার নির্দেশে চালু হওয়া বিশেষ একটি কর্মসূচি যার মূল উদ্দেশ্য সেখানকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি করে অর্থবহ, উৎপাদনশীল এবং নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তোলা, যাতে তারা সমৃদ্ধ জীবনযাপন করতে পারে।
এ বিশেষ কর্মসূচির আওতায় নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স, কাপেনট্রি, উডওয়ার্কস, লাইটিং ও বিদ্যুতের কাজে ব্যাচভিত্তিক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে বর্তমানে ভুটান সফর করছেন। ভুটান সফর শেষে আগামীকাল রোববার দুপুরে প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা - সমাজকল্যাণ মন্ত্রী
কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ