সাভারে ৫ গাড়িতে আগুন, ৭ দগ্ধসহ একজনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে ৫ গাড়িতে আগুন, ৭ দগ্ধসহ একজনের মৃত্যু
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



সাভারে ৫ গাড়িতে আগুন, ৭ দগ্ধসহ একজনের মৃত্যু

রাজধানীর অদূরে সাভারে একটি তেলের লরি ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেলের লরিটি উল্টে দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ি ছাড়াও পার্শ্ববর্তী আরও তিনটি গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পাঁচটি গাড়ির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিহত ইকবাল সিমেন্টের ট্রাকে লোড আনলোডের কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। দগ্ধদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানিয়েছেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২:০৮:৩৩   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ