গাজায় ইসরাইলি হামলায় ৪ বিদেশি ত্রাণকর্মী নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলি হামলায় ৪ বিদেশি ত্রাণকর্মী নিহত
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



গাজায় ইসরাইলি হামলায় ৪ বিদেশি ত্রাণকর্মী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় পাঁচ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এদের একজন ফিলিস্তিনি, আর অন্যরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক।

রয়টার্স জানায়, নিহত ত্রাণকর্মীরা খাদ্য সহায়তা বিষয়ক মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিনিধি হিসেবে গাজায় খাদ্য সহায়তা বিতরণ করতে এসেছিলেন।

সোমবার (১ এপ্রিল) এক এক্স পোস্টে ডব্লিউসিকে জানায়, ‘আমরা জানতে পেরেছি যে গাজায় ফিলিস্তিনিদের মাঝে খাদ্য বিতরণের সময় ইসরাইলি বিমান হামলায় আমাদের সদস্যরা নিহত হয়েছেন। এটা খুবই হৃদয়বিদারক ঘটনা। মানবিক সহায়তা কর্মী এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়; কখনও নয়।’

এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস জানায়, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করা এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

অন্যদিকে হামাসের এ অভিযোগকে অস্বীকার করে পাল্টা এক বিবৃতিতে আইডিএফের দাবি, ইসরাইলি বাহিনী কখনোই গাজায় ত্রাণ সরবরাহের বিপক্ষে নয়। এছাড়াও ডব্লিউসিকের ৫ কর্মী নিহতের ঘটনাকে ‘মর্মান্তিক’ বলেও উল্লেখ করেছে আইডিএফ।

আইডিএফ আরও বলেছে, ‘গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ রাখতে আইডিএফ সর্বদা সচেষ্ট এবং সেখানকার লোকজনকে ত্রাণ দেয়ার কাজে ডব্লিউসিকের সঙ্গে কাজ করছে।’

বাংলাদেশ সময়: ১২:১০:১৬   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট
দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার দাবি ‘ভিত্তিহীন’ : পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ