পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের নির্বাহী কমিটির ২৫ সদস্যের প্যানেল জমাদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের নির্বাহী কমিটির ২৫ সদস্যের প্যানেল জমাদান
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের নির্বাহী কমিটির ২৫ সদস্যের প্যানেল জমাদান

ঢাকা, ০২ এপ্রিল, ২০২৪ : আজ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ এমপি’র নিকট ২৫ সদস্যের প্যানেল জমা প্রদান করেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে সহ-সভাপতি এ, বি, এম ফজলে করিম চৌধুরী এমপি, সহ-সভাপতি হুইপ ইকবালুর রহিম এমপি, সহ-সভাপতি মাহবুব আরা বেগম গিনি, সাধারণ সম্পাদক হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এমপি, কোষাধ্যক্ষ সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি এবং সদস্য আ, স, ম ফিরোজ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি ও জারা জাবীন মাহবুব এমপিসহ মেম্বার’স ক্লাবের অন্যান্য আজীবন সদস্যবৃন্দকে নিয়ে প্যানেলটি গঠিত হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের ৯০দিনের মধ্যে পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটির এই নির্বাচনের রেওয়াজ রয়েছে। আগামী ০৪ এপ্রিল যাচাই-বাছাই শেষে ০৮ এপ্রিল এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ এমপি ও নির্বাচন কমিশনার সানজিদা খানম এমপি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৬   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ