এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের পর এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির পূর্ব উপকূলের হনশু। খবর রয়টার্সের।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ৩২ কিলোমিটার গভীরে ছিল।

তবে, এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৩ এপ্রিল) সকালে তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবশেষ দেশটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি আর ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে এখনো অর্ধশতাধিক।

তাইওয়ানের পাশাপাশি এদিন জাপান ও ফিলিপিন্সেও সুনামি সতর্কতা জারি করা হয়। ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানার শঙ্কা রয়েছে।

জেএমএ আরও বলেছে, ‘সুনামি উপকূলের দিকে ধেয়ে আসছে। যত দ্রুত সম্ভব বাসিন্দাদের সরিয়ে ফেলুন। ঢেউ বারবার আঘাত করতে পারে। আর সতর্কতা প্রত্যাহার করার আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যান।’

তাইওয়ান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে ও বাসিন্দাদের ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ‘বিশাল উচ্চতার সুনামি’ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে

বাংলাদেশ সময়: ১১:৪১:১৪   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ