জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি: শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি: শিল্পমন্ত্রী
শনিবার, ৬ এপ্রিল ২০২৪



জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমি সবসময় আমার নির্বাচনি এলাকার জনগণের সুখে-দুঃখে, সমস্যা-সংকটে পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। জনগণের ম্যান্ডেট নিয়ে আমি দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছি। জনগণের সুখে-দুঃখে আরো নিবিড়ভাবে পাশে থেকে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে চাই।

মন্ত্রী আজ নিজ নির্বাচনি এলাকা নরসিংদী জেলার বেলাবো উপজেলা পরিষদ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব উদ্যোগে বেলাবো উপজেলার প্রান্তিক ও নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, পোলাও চাল ও সেমাই।

পরে মন্ত্রী উপজেলার আনসার ও গ্রাম পুলিশের সদস্যসহ অন্যান্য অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন।

উল্লেখ্য, মন্ত্রী গতকাল নিজ নির্বাচনি এলাকা নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় প্রান্তিক ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩০   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৩
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
শাপলা চত্বরের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ অনেকে আসামি: চিফ প্রসিকিউটর
সরিষাবাড়ীতে অটো রিকশা চুরি করতে গিয়ে গণধোলাই, চোর পুলিশে সোপর্দ
মোঃ মোশারফ হোসেন (লাকির) ইন্তেকাল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ