নতুন লুকে রাশমিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন লুকে রাশমিকা
সোমবার, ৮ এপ্রিল ২০২৪



নতুন লুকে রাশমিকা

২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু আর রাশমিকা মান্দানার জুটি ঝড় তুলেছিল বক্স অফিসে। ব্যবসার নিরিখে ‘পুষ্পা’র কাছে পিছিয়ে পড়েছিল অনেক সিনেমাই। দেশের বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এটি। শোনা যাচ্ছে, এ বছরই অগস্টে মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’। তার আগে রাশমিকার একটি পোস্টার সামনে এনেছেন সিনেমা নির্মাতারা।

রাশমিকা মান্দানার জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের উপহার হিসেবে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন পোস্টারে শ্রীভল্লির নতুন লুক একেবারে অত্যাশ্চর্য। রাশমিকার এই লুকে তার অনুরাগীরাও খুব পছন্দ করবে বলেও সবার বিশ্বাস।

চলতি বছরের ১৫ অগস্ট মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। তার আগেই আল্লু অর্জুন ঘোষণা দিয়েছেন যে ‘পুষ্পা ৩’ ও আসবে।

পুষ্পা সিনেমায় একজন নিষ্পাপ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। কিন্তু, পুষ্পা-২ তে রাশমিকার অবতার অন্যরকম হতে চলেছে। তার কটাক্ষ, রাগি চাহনি অন্যরকম। অনেকেই বলছে পুষ্পা-২ তে আল্লু অর্জুনকে টেক্কা দিতে পারেন রাশমিকা।

গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা২’র প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

বাংলাদেশ সময়: ১১:৫১:৪৬   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ