একদিনে হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ আলু আমদানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » একদিনে হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ আলু আমদানি
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



একদিনে হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ আলু আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪৭টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব আলু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব।

তিনি জানান, আগে প্রতিদিন গড়ে ১/২ গাড়ি আলু আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে ১০/১২ গাড়ি।
কিন্তু সোমবার একদিনে ৪৭টি ভারতীয় ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।

তিনি আরো জানান, আলু যেহেতু কাঁচাপণ্য দ্রুত বাজারজাত করতে না পরলে পচে যাবে। তাই বন্দরের কার্যক্রম দ্রুত শেষে করে আমদানিকারকদের চাহিদা মোতাবেক গাড়িগুলো ছাড়করণ করা হচ্ছে।

এদিকে হিলি বাজার ঘুরে দেখা যায়, আমদানি বৃদ্ধি পেলেও দামে কোনো প্রভাব নেই।
আগের দামেই বিক্রি হচ্ছে। ভারতীয় আমদানিকরা আলু ৩১ থেকে ৩২ টাকা, হল্যান্ড (দেশীয় হাইব্রিড) ৩২ টাকা এবং দেশি আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:০৭   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ